1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, দুর্নীতির তদন্ত দাবি - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, দুর্নীতির তদন্ত দাবি

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসে জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে দলিল রেজিস্ট্রি করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় ক্ষুব্ধ জমির প্রকৃত মালিকেরা অনশন কর্মসূচি পালন করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার হাতিয়া গ্রামের রবিরন, নুরু মন্ডল, নজরুল ও তাদের পরিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ও জেলা রেজিস্ট্রি অফিসে অভিযোগপত্র জমা দেন এবং অনশন কর্মসূচিতে অংশ নেন।

ভুক্তভোগীরা জানান, গত ৩০ জুলাই দলিল লেখক বাবুল ভেন্ডারের মাধ্যমে তাদের জমি রেজিস্ট্রি করা হয়। জমিটির প্রকৃত মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা, কিন্তু প্রতারকরা মাত্র আশি হাজার টাকা বুঝিয়ে দিয়ে, জালিয়াতির মাধ্যমে বাকি টাকা আত্মসাৎ করেন। দলিল লেখক ও ক্রেতারা ভুয়া সাক্ষর নিয়ে কৌশলে দলিল সম্পন্ন করে স্থান ত্যাগ করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার জুরান আলী মোল্লা, বাবু মোল্লা, ছাহেরা ও দলিল লেখক বাবুল ভেন্ডার।

ভুক্তভোগী পরিবার তিন দফা দাবি উত্থাপন করেছেন, জমির প্রকৃত মূল্য পরিশোধ, প্রতারক দলিল লেখক ও ক্রেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির নিরপেক্ষ তদন্ত।

জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি লাবিউজ্জামান মুস্টাবিন বিষয়টি আমলে নেন এবং অভিযোগ পত্র গ্রহন করেন। তিনি সুপরামর্শ দিয়ে অনশন কর্মসূচী ভাঙ্গার অনুরোধ জানান। তিনি আরো বলেন,আপনাদের ন্যায় বিচারের স্বার্থে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট