মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
কুড়ি সার ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা! নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি ! সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করলো সফল উদ্যোক্তা রিয়েল এস্টেট খাতে সংঘবদ্ধ প্রতারক চক্রের হানা!  চর দখল বিরোধে রণক্ষেত্র মেঘনার চর বিনোদপুর টাঙ্গাইল উদ্যোক্তা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান।৪ আগস্ট ২০২৫ তারিখ ১২.০০ টা দিকে জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার  মজলিসপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।অভিযানে সহযোগীতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জনাব এসএম শাহীন এবং ১৫ আনসার ব্যাটলিয়নের সদস্যগণ।অভিযানকালে দেখা যায়, পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানটি অনুমোদনহীন কেমিক্যাল, রঙ,  সেকারিন ইত্যাদি দ্বারা আইসক্রিম প্রস্তুত করছিল।  তারা অন্য  নাম ঠিকানা ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করছিল। আইসক্রিম তৈরির প্রক্রিয়া অসাবাস্থ্যকর ছিলো। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ২০,০০০/ (বিশ হাজার টাকা)  আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং যাবতীয় সংশোধনীর জন্য ০৭ দিন সময় প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিকে সরকারের আইন মেনে  স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

 

জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews