রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা! কবিতা পাঠের আসর ও মরণোত্তর সম্মাননা প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬



বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় কমিটিতে ১নং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, দেশবাসী এবং চালক-শ্রমিক সমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত ১নং সাংগঠনিক সম্পাদক।

এক যৌথ বিবৃতির মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও ‘রাখাল রাজা’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ‘আপসহীন নেত্রী’ মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে আগামীর বাংলাদেশের রূপকার ও জাতীয়তাবাদী শক্তির আশ্রয়স্থল তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার বাদশা-ভাসানী, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীসহ সকল স্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এছাড়া নেত্রকোনা সদর-বারহাট্টা আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকসহ নেত্রকোনা জেলার সকল সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্যদের এবং সর্বস্তরের চালক-শ্রমিক ভাইদের প্রতি রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানান।

নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পথচলা প্রকাশ করে নবনির্বাচিত ১নং সাংগঠনিক সম্পাদক বলেন, “মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও বিশ্বাসের সাথে পালন করতে পারি, সেজন্য আমি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। তারেক রহমান সাহেবের বিশ্বাস ও ভরসা বজায় রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং নতুন সরকারের হাতকে শক্তিশালী করতে আমি বদ্ধপরিকর।”

সংগঠনের সকল চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি মানবিক সরকার, এই সরকার আপনাদের সরকার। চালক ও শ্রমিকদের স্বার্থে সরকার যেসব আইন ও নীতিমালা প্রণয়ন করবে, তা সবাইকে অনুশাসন ও শ্রদ্ধার সাথে মেনে চলতে হবে। এই মানবিক সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।”

বিবৃতিতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে সংগঠনের অগ্রযাত্রাকে বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews