রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবৈধ অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের সীমান্তে ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন, দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা! হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, বাউফলে গ্রেপ্তার ২ কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর ইনানীতে জলন্ত  গ্যাস নিয়ন্ত্রণে  অত্যাধুনিক  সরঞ্জাম  নিয়ে মাঠে বাপেক্সের বিশেষজ্ঞ দল অবৈধ গাড়ি ও মবের ব্যপারে কোন ছাড় হবে না-চট্টগ্রাম ট্রাফিক গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন অনুষ্ঠিত 

অবৈধ গাড়ি ও মবের ব্যপারে কোন ছাড় হবে না-চট্টগ্রাম ট্রাফিক

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬



বৈধ গাড়ি ও মবের ব্যপারে কোন ছাড় হবে না, চট্টগ্রামে ট্রাফিক পুলিশের সচেতনতা মূলক কর্মশালা

চট্টগ্রাম ব্যুরো-

অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং মব সৃষ্টি বন্ধ করতে সাংবাদিক সম্মেলন করেছেন চট্টগ্রাম ট্রাফিক পুলিশ। আজ ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১২ ঘটিকায় চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যার টেক ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং সংশ্লিষ্ট বিষয়ে মব সৃষ্টির বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের নিমিত্তে এক সংবাদ সম্মেলন করেন।

উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মইজ্যার টেক ট্রাফিক বক্সের টিআই মশিউর রহমান ও টি আই আব্দুল্লাহ, চট্টগ্রামের কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহম্মদ , যানবাহনের চালক, যানবাহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

কর্ণফুলী থানার ওসি নূর আহম্মদ বলেন, আমার কাছে তথ্য আছে, ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহন ধরে মামলা দিলে কিছু দুষ্কৃতকারী এসে মব সৃষ্টি করে। আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি মবের ব্যপারে কোন ছাড় হবে না। ট্রাফিক পুলিশের প্রতি পরামর্শ থাকবে মব সৃষ্টিকারীদের গ্রেফতার করে থানায় পাঠাবেন; প্রয়োজনে থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে ফৌজদারি অপরাধে মামলা দায়ের করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

মইজ্যার টেক পুলিশ বক্সের টিআই মশিউর রহমান বলেন, অবৈধ যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করার জন্য আমরা সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। কোন প্রকার টোকেন আমরা বরদাস্ত করব না। যানবাহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যেশ্যে তিনি বলেন, আপনাদের সংগঠনের অবৈধ যানবাহন গুলো বন্ধ করবেন, অন্যথায় সেগুলো বৈধ কাগজপত্র তৈরি করার ব্যবস্থা করবেন। অবৈধ গাড়ি পেলে ধৃত করে সরকারি বিধি মোতাবেক মামলা দেওয়া হবে। বিভিন্ন সময় অবৈধ গাড়ি মামলা দিলে তারা তাদের লোকজন এনে মব সৃষ্টি করে। অতীতে মানবিক কারণে অনেক ছাড় দেওয়া হলেও ভবিষ্যতে আর ছাড় দেওয়া হবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews