
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা,
পেশী শক্তির বলে ছাড়িয়ে নিলেন দুই ছেলে ও সহযোগীরা!
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে শুক্রবার রাতে তালাবদ্ধ হয়ে পড়া বরিশালের গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুকে ওইদিন গভীর রাতে পেশীশক্তির বলে ছাড়িয়ে নিয়েছেন তার দুই ছেলে ও সহযোগীরা। এ ঘটনা গৌরনদীতে এখন টক অফ দা টাউনে পরিণত হয়েছে।
এ ঘটনার মুখরোচক আলোচনা এখন উপজেলার গণ্ডি ছাড়িয়ে বরিশাল শহর ও রাজধানী ঢাকার সচেতন রাজনৈতিক কর্মীদের মুখে মুখে ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ্যেই ওই দুই নেতা নেত্রীকে দল বের করে দেয়ার দাবি তুলছেন। আবার কেউ কেউ প্রকাশ্যে না বললেও গোপনে ওই দাবীকে সমর্থন করছেন।

জানা গেছে, গৌরনদী উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন ৫ আগস্টের পরে দলে ভেরা বিএনপি নেত্রী তানিয়া আক্তার। ইতোমধ্যে স্থানীয় বিএনপি’র একাধিক নেতার সাথে তার অনৈতিক সম্পর্কের কথা এলাকার মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ওই নারী বিএনপি’র স্থানীয় কয়েকজন নেতাসহ এলাকার উঠতি বয়সী যুবকদের সাথে অসামাজিক কাজ কর্ম করে এলাকার পরিবেশকেই নষ্ট করে ফেলেছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই নারীর সাথে অসামাজিক কাজ করতে তার ফ্লাটে যান গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু। ঘটনা টের পেয়ে স্থানীয়রা নারীর ফ্ল্যাটের দরজায় বাহির থেকে তালা দিয়ে স্থানীয় কয়েকজন যুবদল ও ছাত্রদল খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে বদিউজ্জামান মিন্টুকে ওই রুমে তালাবদ্ধ অবস্থায় রেখে এ খবর জানাতে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল ও গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের বাসায় যান।
খবর পেয়ে তখন স্থানীয় দু তিনজন সংবাদ কর্মীও ঘটনা স্থলে ছুটে যান।
তারা জানান, ঐদিন রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি বদিউজ্জামান মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং মিন্টুর সহযোগী ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা লোহার শাবল দিয়ে বিএনপি নেত্রী তানিয়ার দরজার তালা ভেঙে বদিউজ্জামান মিন্টুকে সেখান থেকে বের করে একটি মোটরসাইকেলে তুলে গৌরনদী খ্রিস্টান পাড়ার ভেতর দিয়ে ঘুরে নিজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। তারা পেশী শক্তিতে বলিয়ান হওয়ায় তাদের দিকে ক্যামেরা ত্যাগ করার সাহস হয়নি কোন সংবাদকর্মীর।
এ ঘটনার পরপরই জসিম শরীফ ও এস মাসুদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছেন ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা। তারা নেত্রী তানিয়াকে ডেকে বলেন, ৫ আগস্টের আগে আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিলেন। ৫ আগস্টের পরে আপনি বিএনপি নেত্রী সেজে দলের নেতা কর্মীদের চরিত্র নষ্ট করার কাজ করছেন। আপনি গৌরনদীতে থাকতে পারবেন না। দ্রুত বাসা গুটিয়ে গৌরনদী থেকে চলে যান। তানিয়া তাদের এ কথার কোন উত্তর দেননি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল বলেন, ছাত্রদল যুবদল নেতাদের মুখে ঘটনা শুনে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি আগে মিন্টুকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধার কর তারপর দলীয় ভাবে বসে আমরা সিদ্ধান্ত নেব এ ব্যাপারে কি করা যায়। আমার কথামতো ছাত্রদল ও যুবদল নেতারা মিন্টুকে উদ্ধারের জন্য সেখানে গেলে মিন্টুর সহযোগীরা তাদের সাথে দুর্ব্যবহার ও আমাকে গালিগালাজ করে।
গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ছাত্রদল ও যুবদল নেতাদের মুখে ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে আমি কোন মন্তব্য করব না।
ঘটনা সম্পর্কে অভিযুক্ত বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু ও বিএনপি নেত্রী তানিয়া আক্তারের বক্তব্য জানার জন্য একাধিকবার তাদের মোবাইল ফোনে কল করা হলেও তারা কল রিসিভ করেননি। তবে তানিয়া আক্তারের ফ্ল্যাটের দরজায় গিয়ে ডাকাডাকি করা হলেও তিনি দরজা খুলেননি। তার ছেলে ভেতর থেকে জানান আম্মু বাসায় নেই।
স্থানীয় ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, ওই নারী দীর্ঘদিন ধরে তার ফ্ল্যাটে একাধিক বিএনপি নেতাকর্মী ও এলাকার উঠতি বয়সী যুবকদের নিয়ে অসামাজিক কাজ করে আসছেন। তিনি বিএনপির নেত্রী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর নিয়মিত যাতায়াত ছিল ওই নারীর ফ্ল্যাটে। সুযোগ বুঝে স্থানীয়রা শুক্রবার রাতে তাকে তালাবদ্ধ করে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল বলেন, লোকমুখের ঘটনা জেনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ না করলে তো পুলিশ কোন ব্যবস্থা নিতে পারেনা। ##
ছবির ক্যাপশন- তরঙ্গ মুহূর্তে আলোচনায়রত বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু ও নেত্রী তানিয়া আক্তার। (পুরনো ছবি)।
অভিযুক্ত নেত্রী তানিয়া আক্তারের ফ্ল্যাটের বন্ধ দরজা। (শনিবার সকালে তোলা ছবি)