শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

‎পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: সোমবার, ৪ অগাস্ট, ২০২৫




‎গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে যৌথবাহিনীর পরিচালিত চেকপোস্ট অভিযানে ফেনসিডিল ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ও আইন-প্রয়োগকারী সংস্থাসমূহ।

‎শনিবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের একটি চৌকস টহল দল পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দরস্থ সরকার তেলের পাম্পের সামনে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করে।

‎অভিযানের একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-২২১৬৫) তল্লাশি করা হয়। এ সময় এক সন্দেহভাজন যাত্রীর লাগেজ থেকে ১৫ বোতল ফেনসিডিল এবং নগদ ১,০৩,৪৫২ (এক লক্ষ তিন হাজার চারশত বাহান্ন) টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি রংপুর শহরের তাজহাট থানার আসরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে রাইফুল ইসলাম (৩৬)।

‎পরে আটককৃত রাইফুল ইসলামকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু।

‎এ বিষয়ে গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার বলেন, দেশে মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনী নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews