শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

চৌধুরীহাটে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

  • প্রকাশিত: শনিবার, ২ অগাস্ট, ২০২৫




চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকার পশ্চিমে সন্দ্বীপ কলোনিতে কিশোরী জান্নাতুল মায়মুনা রুমিকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ের পর সালিশি বৈঠকে তার বাবা ফখরুল ইসলামকে (৫৮) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২ আগস্ট) দুপুর ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা পুলিশ।নিহত ফখরুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের আমতলী সন্দ্বীপ কলোনির ফয়জল মাওলার পুত্র।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে w করেছে পুলিশ। তারা হলেন—১. নুর আলম (৪২), পিতা: মৃত মো. ইব্রাহিম, মাতা: হামা নুর বেগম,সাং: সন্দ্বীপ কলোনি, ১ নম্বর দক্ষিণ সিটি কর্পোরেশন, থানা: হাটহাজারী, জেলা: চট্টগ্রাম।২. মো. মুসলিম (৪৫), পিতা: মো. ইব্রাহিম, মাতা: হামা নুর বেগম,
সাং: সন্দ্বীপ কলোনি, ১ নম্বর দক্ষিণ সিটি কর্পোরেশন, থানা: হাটহাজারী, জেলা: চট্টগ্রাম।পুলিশ জানায়, বিয়েকে কেন্দ্র করে সালিশি বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোরীর বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে ছেলের পক্ষের লোকজন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews