বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়ীয়ায় তৃতীয় দিনের মতো চলছে সিএনজির ধর্মঘট

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় দিনের মতো চলছে সিএনজির অনির্দিষ্টকালের কর্মবিরতি।
(২৯ জুলাই) ধর্মঘটের তৃতীয় দিনেও জেলার প্রধান সিএনজি স্ট্যান্ডগুলো ছিল ফাঁকা।গত রোববার থেকে সিএনজিচালিত অটোরিকশা চালক ও মালিকদের ডাকা কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দুপুরে জেলার নবীনগর উপজেলার আলিয়াবাদ গোলচত্বর এলাকায় গিয়ে দেখা যায়, চালক ও মালিকরা স্ট্যান্ডে অবস্থান নিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। যদিও গত দুই দিন বিভিন্ন যানবাহনের চলাচলে বাধা থাকলেও আজ সকাল থেকে অন্যান্য যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে।
চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত সিএনজি আটক করে হয়রানি করছে এবং বিভিন্ন সময় নানা অজুহাতে মোটা অংকের টাকা দাবি করছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার (২৬ জুলাই) জেলা সিএনজিচালিত পরিবহণ মালিক সমিতির জরুরি বৈঠকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়।
এদিকে, সিএনজি অটোরিকশা বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ইজিবাইক ও প্যাডেল চালিত রিকশায় চলাচল করছেন। যার সুযোগে এসব যানবাহনের চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে।
নবীনগর উপজেলা আন্তঃ সিএনজিচালিত পরিবহণ স্ট্যান্ডের পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, পুলিশের কাছে আমাদের ১৭৫ টি গাড়ি আটক আছে, এগুলো মুক্তি দিতে হবে এবং বিআরটিসি ও পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহণ মালিক সমিতি কর্তৃক তিন দফা দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে।
জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহণ মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত হয়রানি করছে। গাড়ি ছাড়াতে মোটা অংকের ঘুষ দিতে হচ্ছে। বারবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাচ্ছি না। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটে গেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews