মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুড়ি সার ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা! নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি ! সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করলো সফল উদ্যোক্তা রিয়েল এস্টেট খাতে সংঘবদ্ধ প্রতারক চক্রের হানা!  চর দখল বিরোধে রণক্ষেত্র মেঘনার চর বিনোদপুর টাঙ্গাইল উদ্যোক্তা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, তলিয়ে গেছে গলাচিপা পৌরসভার অনেক এলাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পটুয়াখালী  গলাচিপা/ উভ / মৌসুমি বায়ু সক্রিয়তার কারনে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, তলিয়ে গেছে গলাচিপা পৌরসভার অনেক এলাকা

দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারনে পটুয়াখালীর গলাচিপায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকার ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। টানা বৃষ্টির কারণে গলাচিপা পৌরসভার অনেক এলাকা পানিতে প্লাবিত রয়েছেন। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। অনেকের রান্নাঘর সহ বাসা বাড়িতে পানি ঢুকে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews