রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫




চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের গোপন অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্ম সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শরিফ (৩১), কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মৃত হোসেন আহমদের ছেলে। পুলিশ জানায়, শরিফ দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
এদিন, বাঁশখালী থানার এসআই (নিঃ) মো. জামাল হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় ওঁৎ পেতে থাকে। সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করেই তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন,
“আমরা গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি। ধৃত শরিফ একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ)/৩৮ ধারায় মামলা (নম্বর-০৪, তারিখ-০১/০৫/২০২৫) রুজু করা হয়েছে। আজই তাকে আদালতে পাঠানো হবে।”
তিনি আরও বলেন,
“মাদকের বিরুদ্ধে বাঁশখালী থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসার সাথে জড়িত কেউ রেহাই পাবে না। সাধারণ জনগণের সহযোগিতায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় এলাকাবাসী পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে জানায়, পুইছড়ি ও আশপাশের এলাকায় মাদক কারবারিদের চলাফেরা ও মাদক সরবরাহের একটি গোপন রুট গড়ে উঠেছে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আরও কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews