1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে দিলো যৌথবাহিনী আটক ৯ - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন নরসিংদীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: তেল, মাটি, স্বাস্থ্যখাত ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ! শিবালয়ে মিরাজ হত্যাকাণ্ডের মূল আসামিদের আড়ালে রেখে মামলা: অভিযোগ নিহতের পরিবারের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) ব্যাটারি কারখানার দূষণে শিশুর বেদনাদায়ক মৃত্যু! নরসিংদীতে ভুয়া এনটিআরসিএ সনদে শিক্ষক নিয়োগ: ৫ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা! বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন আইবিসিসিআই’র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন!

কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে দিলো যৌথবাহিনী আটক ৯

ফয়সাল মবিন পলাশ
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে দিলো যৌথবাহিনী আটক ৯কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে দিলো যৌথবাহিনী আটক ৯

কুমিল্লায় দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২৭ এপ্রিল) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। এসময় কিশোর গ্যাং সদস্যদের আস্তানা গুড়িয়ে দেয়া হয়।

জানা গেছে, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৩ বীর পরিচালিত এবং র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারীকে মো: রুবেল (৩৫), গ্রেফতার করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন।
পরে কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় অপর একটি অভিযানে মো: আকিব হোসেন (২৯), মো: সাজ্জাদ হোসেন (৪৭) ও মো: শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। পরে অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো: ইমরান হোসেন রতন (১৯), মো: মুজাহিদ (২১) এবং মো: রাফিউল আলম শফি (২০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট