রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

হাটহাজারী পৌরসদরে মাস্ক পরে দোকানে ডা’কাতি, সেনাবাহিনীর এক সদস্য গু’লি’বিদ্ধ

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫




হাটহাজারী পৌরসদরে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদলের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা সংঘটিত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করার সময় ৪ জন মুখোশ পরা অস্ত্রধারী দুর্বৃত্ত দোকানের রাসেদকে জিম্মি করে দুই ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ মালামাল নিয়ে যাচ্ছিল। হঠাৎ বাসার সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখে সেনা কর্মকর্তা সায়েম (ছোট ভাই) বাসা থেকে দৌঁড়ে দোকানে আসা মাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে শহিদুল ইসলাম সায়েম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে পাঠিয়ে দেন। এদিকে খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন, শনিবার বেলা ১২টার দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বেলা সাড়ে ১২ টার দিকে গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমি প্রটোকলে আছি। পরে বিস্তারিত জানানো হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান স্থানীয়রা।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শনিবার গভীর রাতেও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ৬নং ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews