শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রতিমন্ত্রীর মর্যাদায় সম্মানিত: চট্টগ্রাম উন্নয়নে নিবেদিত প্রাণ

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫




গতরাতে বালি আর্কেডের কপাট চিমনিতে চাটগাঁইয়া নওজোয়ানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়েছিল। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তিনি সম্প্রতি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সম্মানিত হয়েছেন।
চট্টগ্রামের উন্নয়নে তার আন্তরিকতা এবং একবুক স্বপ্ন স্পষ্ট। তিনি চট্টগ্রামকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য চট্টগ্রামের মানুষের সহযোগিতা চেয়েছেন। আমাদের আলোচনা দীর্ঘক্ষণ ধরে চলে এবং একই টেবিলে একসাথে খাবার গ্রহণের সৌভাগ্যও হয়। তার প্রতিটি কথায় চট্টগ্রামের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে।
চট্টগ্রামবাসী তথা চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে এই সম্মাননার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে চট্টগ্রাম উন্নয়নের শিখরে পৌঁছাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews