বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভূমি দস্যু গংদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ব্যবসায়ী কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, সংবর্ধিত ৪ গুনীজন, চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান 

মাওয়াকেয়ুন নুজুম: সুফি সাহিত্যের গবেষণায় নতুন দিগন্তের উন্মোচন

  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫




গতকাল ৪ইজানুয়ারী চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলা সাহিত্যের মধ্যযুগের ফারসি ভাষা-সাহিত্য দ্বারা প্রভাবিত সুফি সাহিত্যধারার উপর একটি বিশেষ গবেষণামূলক গ্রন্থ “মাওয়াকেয়ুন নুজুম” বা “নক্ষত্ররাজির অস্তাচল” প্রকাশনা উপলক্ষে একটি শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই গ্রন্থটি রচনা করেছেন আলী রজা কানু শাহ রহ.-এর পঞ্চম পুরুষ, সুফি সাধক খাজা দরবেশ মাওলা রহ.-এর গবেষক এবং ভক্ত, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী মা.জি.আ.
অনুষ্ঠানটির সূচনা করেন শুকছড়ি চিশতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ নাছেরুল হক চিশতি, যিনি উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থটির সম্পাদক ও ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী মা.জি.আ. গ্রন্থটির সম্পাদকীয় উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ছিলেন ড. সেলিম জাহাঙ্গীর, ড. মুফতি নুর হোসাইন, ড. আবদুল আজীম শাহ, সহযোগী সম্পাদকগণ—ড. ওসমান মেহেদী, ড. নুরুন্নবী আযহারী, ড. নিজামউদ্দিন জামি, ড. শেখ সাদী, মুফতি শাঈখ উছমান গনী। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক এবং সমাজসেবী ব্যক্তিত্বগণ, যেমন—প্রফেসর সফিউল গনী, প্রফেসর এমরান, আবু সালেহ, খাজা ওসমান ফারুকী, কাজী তুষার, লেখক নুরুল হুদা চৌ, এ আর কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইন আলীনগর দরবার শরীফসহ বিভিন্ন দরবার এবং সিলসিলার পীর-মাশায়েখগণ, যারা অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আবদুর রহমান এবং মোহাম্মদ আজাদ। অনুষ্ঠানটি পীরজাদা এনামুল হক মা.জি.আ.-এর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়, যা অংশগ্রহণকারীদের আত্মিক প্রশান্তি এনে দেয়।
গ্রন্থটির প্রকাশনা ও এই অনুষ্ঠানটি সুফি সাহিত্যের গবেষণা এবং এর ঐতিহ্যকে তুলে ধরার জন্য এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে, যা বাংলা সাহিত্য ও ইসলামী গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews