1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

সাবেক অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, এস’পি অফিস ঘেরাও

জাহিরুল ইসলাম রনি
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
এক দফা এক দাবি এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থী’রা। ২য় দিনের কর্মসূচি হিসেবে আজ সকালে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি দায়িত্বে থাকা অবস্থায় আমাদের স্কুলের অনেক উন্নয়ন করেছেন এবং আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আমরা তাকে অপসারণের আন্দোলনে নেমেছিলাম। যে বিষয়টি আমরা এখন বুঝতে পারছি যে আমরা ভুল করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো যোগ্য ব্যক্তি প্রয়োজন বিধায় আমরা আজকে বিক্ষোভে নেমেছি। সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়’কে পুনর্বহাল না করা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে বলে জানান শিক্ষার্থী’রা। অন্যদিকে তারা আরো জানায়, আজকের এই বিক্ষোভে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার দোসরেরা বাধা প্রদান করেছিল। আমরা বিক্ষোভে নামলে আমাদের স্কুল থেকে বের করে দিবে এমনও হুমকি প্রদান করে। পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের নিকট সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের জোর দাবি  জানিয়ে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থী’রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট