শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিন দশকের অগ্নিপরীক্ষা ও রাজপথের সেনানী জলঢাকায় ময়নুল ইসলামের গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলা এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়! চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেষ রক্তবিন্দু পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার নাজমুস সাকিবের সুনামগঞ্জে বাণিজ্যে মেলা-২০২৬ এর নির্মাণ কাজের উদ্বোধন  আম ব্যবসায়িদের উপর হামলার জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী জলঢাকা য় পৌর হাটবাজারের ইজারায় পে- অর্ডার ও টাকা ছিনতাই, সংবাদ সম্মেলন পুনর্ভবার তীরে শুভ্র কাশবনে সেজেছে দিনাজপুর, ভিড় করছেন দর্শনার্থীরা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

বিশ্ব বেয়াদব পলাতক সাবেক মন্ত্রী হাসান মাহমুদের কথিত ভগ্নিপতি বাটপার সেলিমের বাসা ঘেরাওয়ের সিদ্ধান্ত!

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪




চট্টগ্রামের মেহেদীবাগস্হ মাদানী টাওয়ারে অবস্থিত বাটপার সেলিমের বাসা ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতারণার শিকার ভুক্তভোগীরা। সেলিম, যিনি সাবেক মন্ত্রী হাসান মাহমুদের নাম এবং পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়েছেন বলে অভিযোগ, চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার প্রলোভনে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

তিনি বন্দরের সাইফ পাওয়ারটেক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দিয়ে, ভুয়া নিয়োগপত্র দেখিয়ে শত শত বেকার যুবককে প্রতারিত করেছেন। অভিযোগ রয়েছে, সেলিম এই প্রতারণার জন্য হাসান মাহমুদের নামের দোহাই দিয়ে বিশ্বাস স্থাপন করেছিলেন, এবং এই চক্রে হাসান মাহমুদের সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে এসেছে। ভুক্তভোগীরা সেলিম এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করার পাশাপাশি, সেলিমের মেহেদীবাগের মাদানী টাওয়ারের বাসা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের দাবি, সেলিম এবং তার মতো প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, ভুক্তভোগীদের প্রতি সুবিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews