মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

মুরাদনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
আলম সামস।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে  উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা)’র সহয়তায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করা হয়।
বেঞ্চ সরবরাহের পূর্বে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হানুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক,  সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষকগণসহ অন্যরা।
জাইকা’র সহয়তায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ডি. ডি.এস ওয়াই উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, রামচন্দপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, কাজিয়াতল রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া,
আন্দিকুট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, শ্রীকাইল কে, কে, উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, কুলুবাড়ী আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় ১০ জোড়া, পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, বাঁশকাইট পিতাম্বর জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, যাত্রাপুর আশরাফ কামিনী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, কামারচর উচ্চ বিদ্যালয়ে ১৪ জোড়া, কাজিলতল দঃ পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০ জোড়া, কোম্পানীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০ জোড়া, কামাল্লা ডেঙ্গু চন্দ্র, রাজ চন্দ্র, সনাতন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, মুরাদনগর মুসলেম মিয়া দাখিল মাদ্রাসায় ১০ জোড়াসহ মোট ২ শত ৯ জোড়া প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews