সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বিজেপির নেতা এল কে আদভানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪




অন লাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজেপির ৯৬ বছর বয়সী সিনিয়র নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তাঁর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বাসসকে বলেন, ‘বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন।’ এছাড়াও তাঁরা সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন।
আজ সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন ।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সূত্র- বাসস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews