সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা ধোপাজান নদী বালি পাথর মহাল ইজারা না হওয়ায় দীর্ঘ ৮ বছর ধরে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার চাটখিলের হীরাপুর স্কুল সংলগ্ন বাজারে আগুন লেগে ৫টি দোকান ভস্মীভূত লক্ষ্মীপুরে ‘স্বপ্ন পূরণ বন্ধু মহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন’-এর নতুন কমিটি অনুমোদন শরীয়তপুরের রুদ্রকরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল মেঘনায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী ও শাহিদা আক্তারের সংবাদ সম্মেলন ফল প্রত্যাখ্যান পুননির্বাচনের দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী ও দেবিদ্বার উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদা আক্তার উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু না হওয়ার প্রতিবাদে ফলাফল প্রত্যাখ্যান করেন।

জাতীয় প্রেসক্লাবে অনিয়মের অভিযোগ এনে পুননির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, অনিয়মের অভিযোগ এনে পুননির্বাচনের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনের দিন লিখিত ও মৌখিকভাবে রিটার্নিং অফিসার বরাবর ভোটে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ দেওয়ার কথা উল্লেখ করে বলেন, উপজেলা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে। কয়েকটি ভোটকেন্দ্রে ব্যাপক জালভোট দেওয়া হয়েছে। যা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

তারা আরও বলেন, এই নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
ষষ্ঠ উপজেলা নির্বাচনের ৩য় ধাপে সারা দেশের বিভিন্ন উপজেলার সাথে কুমিল্লা-৫ ও কুমল্লা-৪ নির্বাচনী এলাকার ব্রাহ্মণপাড়া উপজেলা ও দেবিদ্বার উপজেলা পরিষদেও গত ২৯ মে ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুমিল্লা থেকে প্লট একে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স সহ এমনই এক ছকে ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রেরণ করে এবং আমাদের স্থানীয় এমপি (কুমিল্লা-৫) আবু জাহের স্থানীয় প্রশাসনকে বায়েস্ট করে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার দিয়ে নির্লজ্জভাবে ও কুমিল্লা শহরের সন্ত্রাসীদের এলাকায় এনে জোড়পূর্বক কেন্দ্র দখল করে সীল মেরে আমার আনারস প্রতীকের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়

যেহেতু গত ২৯ মে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জনগণ ভোট দিতে পারেনি ও আমাদের স্থানীয় এমপি (কুমিল্লা-৫) আবু জাহেরের সন্ত্রাসী বাহিনীর জবর দখল করে ভোট কারচুপির কারণে, তাই আমি এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। গণতন্ত্রের স্বার্থে এবং মানুষের ভোটাধিকার রক্ষা করার স্বার্থে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে পুনরায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews