রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

৯ নং ঘোষের পাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জামালপুর জেলা মেলান্দহ উপজেলা ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের সকল সদস্যবৃন্দ।
শনিবার সকালে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সকল সদস্য এতে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সদস্যবৃন্দ অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান আমিনুল হক দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি বরাদ্দ বিতরণ এবং প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তার দুর্নীতি ও অনিয়মের কারণে এলাকার সাধারণ জনগণ প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সদস্যদের পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ বিষয় পরিচালনা করার কারণে পরিষদের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
ইউপি সদস্যরা বলেন, প্যানেল চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে তারা সম্মিলিতভাবে তার অপসারণের দাবি জানাচ্ছেন। তারা আরও জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনও করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা দ্রুত প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews