রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার-এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কমিশনারের সঞ্চালনায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট গ্রহণ-পদ্ধতি, আইনগত বিধি-বিধান, আচরণবিধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানজিল পারভেজ বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোট গ্রহণকারী কর্মকর্তারাই নির্বাচনের মূল শক্তি। আপনাদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপরই জনগণের আস্থা নির্ভর করে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সঙ্গে সমন্বয় রেখে সার্বিক সহযোগিতা প্রদান করবে।”
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন। জোন কমান্ডার বলেন, “ভোট গ্রহণের পূর্ববর্তী ও পরবর্তী দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সর্বদা আপনাদের পাশে থাকবে। নিয়মিত টহল ও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্র ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।”
তিনি আরও জানান, টহলরত সেনাসদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবে, যাতে নিরাপত্তা ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর হয়। ভোটার, ভোট গ্রহণ কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে দীঘিনালা জোন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
প্রশিক্ষণ কর্মশালার শেষাংশে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। শেষে জোন কমান্ডার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews