বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬




শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় স্বর্ণঘোষ এলাকায় শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি জলিল চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রমজান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান মল্লিক, শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোনায়েম মুন্না, শরীয়তপুর পৌরসভা জাসাসের সাধারণ সম্পাদক সোহাগ ঢালী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, যুবনেতা আমির শেখ, রনি সিকদার, আকতার ফকির, হাসান মোল্লা, জুয়েল সিকদার।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে তবারক (খিচুরি) খাওয়ানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews