1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেলান্দহ মাদারগঞ্জ-৩ আসনে জনসভা করে প্রার্থিতা ঘোষণা করলেন সাদিকুর রহমান শুভ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মেলান্দহ মাদারগঞ্জ-৩ আসনে জনসভা করে প্রার্থিতা ঘোষণা করলেন সাদিকুর রহমান শুভ

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক ও শিক্ষাঅনুরাগী, শিল্পপতি সাদিকুর রহমান সিদ্দিকী শুভ জনসভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  অনিয়ম- দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়ন,  শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ মেলান্দহ – মাদারগঞ্জ  উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগীতা কামনা করে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমি  মেলান্দহ – মাদারগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন করতে চাই, দারিদ্র্যমুক্ত জীবন গড়াসহ এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। এলাকার জনগণের কাজ থেকে আমার কোন কিছু চাওয়ার নেই, মেলান্দহ – মাদারগঞ্জবাসী আমাকে সুযোগ দিলে সমাজ উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাব ইনশাল্লাহ।

তিনি আরো বলেন ফ্যাসিস্ট সরকারের  বঙ্গলীগ নিয়ে কিছু নেতাকর্মী অপরাজনীতি করছেন। এ সময় তিনি দীর্ঘদিন থেকে  ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি, ঘোষেরপাড়া ইউনিয়ন ও মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য এবং বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  পদে দায়িত্ব পালন করার কথাও ব্যক্ত করে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। দল ও দেশের কল্যাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মেলান্দহ উপজেলা মৎস্যজীবি দলের সহসভাপতি  মোহাম্মদ আলী , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহুল আমীন,যুবদল নেতা মাসুদ মেম্বার, মিষ্টার আলী,মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রদলের নেতা এসএম রমজান আলী,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি উজ্জ্বল আহম্মেদ, বর্তমান সাধারণ সম্পাদক আমানুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,মেলান্দহ পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ,মুখলেসুর রহমান সহ, শিক্ষক, ব্যবসায়ী,সাংবাদিক, ওলামায়ে কেরাম,নারীসহ সহস্রাধিক লোক এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট