1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আখাউড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইল জব্দ, গ্রেপ্তার ১ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

আখাউড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইল জব্দ, গ্রেপ্তার ১

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া 
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আখাউড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইল জব্দ, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস ও তার চালককে গ্রেফতার করা হয়। এসব মোবাইল ফোন, ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আখাউড়া থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগেরদিন বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের উপজেলার ধরখার ভাঙা ব্রীজ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় আখাউড়া ধরখার ফাঁড়ি থানা পুলিশের একটি টহল দল।

এ সময় একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে তাতে ভারতীয় ৩ হাজার ৬০০টি বিভিন্ন ব্যান্ডের ডিসপ্লে, ১৩০পিস দামি মোবাইল ফোন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪৮লাখ ৭৮ হাজার টাকা।

এসময় চোরাকারবারি কাউকে আটক করতে না পারলেও ওই গাড়ির চালক মোজাম্মেল হক (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত মোজাম্মেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন গ্রামের মোল্লাবাড়ির মৃত আতাউল্লাহর ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন তিনি ভোরের আকাশকে জানান, পুলিশের চোরাচালানবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট