মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

জয়পুরহাট ক্ষেতলালে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার,ঘাতকের স্ত্রীসহ ২ মহিলা আটক

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫




জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী তাসনিয়া।নিখোঁজের তিন পর শিশু তাসনিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর)সন্ধা ৭ টার সময় ঘাতক একরামুলে বাড়ির গরুর গোয়ালঘর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের অভিযোগ মেরে গরুর গোয়ালঘরে বস্তাবন্দি করে রাখা হয়েছে। নিহত শিশু তাসনিয়া বড়তারা ইউনিয়নের শালবন গ্রামের এরশাদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত তিন দিন থেকে নিখোঁজ তাসনিয়া, অনেক খুজাখুজির পরও আজ সন্ধায় প্রতিবেশী একরামুলের গরুর গোয়ালঘরে বস্তুাবন্দি অবস্থায় একটি লাশ স্থানীয় গ্রামবাসী দেখতে পায়।পরে পুলিশকে খরব দিলে, তারা এসে মরদেহ উদ্ধার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘাতক একরামুল এলাকা ছেড়ে পালিয়ে যায়।তবে একরামুলের স্ত্রী সহ দুজনকে আটক করে ক্ষেতলাল থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন,খবর পেয়ে শিশু তাসনিয়া লাশটি উদ্ধার করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।যেহেতু শিশুটির লাশ বস্তুাবন্দি অবস্থায় পাওয়া গেছে, ময়নাতদন্ত শেষ মৃত্যুর কারণ জানা যাবে।তিনি আরও বলেন ঘাতক একরামুলের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামিদের আটক করতে কাজ শুরু করছে পুুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews