1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

জয়পুরহাটের চিত্র শিল্পী মাহবুব ও মারুফের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

মোঃ জহুরুল হক জুয়েল
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাটের চিত্র শিল্পী মাহবুব আলম ও তার ভাই মারুফ হাসান এর বিরুদ্ধে মায়ের বৈধ জমি আত্মসাৎ, নির্যাতন ও নানা রকম হুমকি ও নিরাপত্তা চেয়ে অভিযোগ এনেছেন মা মেহেরুন নেছা।

জয়পুরহাট প্রেসক্লাবে শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে দুই ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের লিখিত অভিযোগ পাঠ করেন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মরহুম আবুল কাশেমের স্ত্রী ভুক্তভুগী মেহেরুন নেছা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার তিন ছেলে চিত্র শিল্পী মাহবুব আলম (বর্তমান ঠিকানা- মৌনা বিনা, বঙ্গবন্ধু রোড, জয়পুরহাট), মারুফ হোসেন (বর্তমান ঠিকানা- রিনা মেটালিক, পাঁচবিবি রোড, জয়পুরহাট), মাসুদ রানা ও এক মেয়ে রিনা পারভীন। আমার স্বামী মৃত্যুর পূর্বে ভবিষতের কথা চিন্তা করে ও মেয়ে রিনাকে পিতার অছিয়ত হিসেবে আমাকে গত ২৪/০৭/২০১১ তারিখে ৩২ শতাংশ জমি হেবা রেজিষ্ট্রেরী দলিল মুলে লিখে দেন। ক্রমিক নং- ৫০৭৬, বহি নং- ০১, দলিল নং-৫০৪৮। উক্ত সম্পত্তি পরবর্তীতে আমার নামে অনলাইন খারিজ করা হয় যার ডিসিআর নং- DCR25384702408007, খতিয়ান-৭০৩, হোল্ডিং নম্বর- ১৮৪, জমির দাগ নং- ১৩৯২ ও ১৩৯৪। সেই জমি জোর পূর্বক দুই ছেলে চিত্র শিল্পী মাহবুব আলম ও মারুফ হোসেন দখল করে আসছে। ওই জমি চাইতে গেলে মা মেহেরুন নেছা, মেঝো ছেলে মাসুদ রানা, বৌমা খুরশিদা বেগম ও নাতনি মুন্নি ও তার জামাই ফজলে রাব্বিসহ তাদের উপর মিথ্যা মামলা, নির্যাতন, হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, যে কোন সময় তাদেরকে হত্যা সহ বড় রকমের ক্ষতি সাধন করতে পারে। বাড়িও ঠিকমত থাকতেও পারছিনা, চরম আতঙ্কের মধ্যে নিরাপত্তায় হীনতায় ভুগছি আমিসহ আমার মেঝো ছেলের পরিবার। এ অবস্থায় তার বৈধ জমি উদ্ধার করার সহযোগীতা, নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সহ ও গণমাধ্যমের নিকট সহযোগীতা চান মা মেহেরুন নেছা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট