1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

নাগরিক সুবিধা আগে দাও হোল্ডিং কর পরে ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের মানববন্ধন

আর কে রুবেল
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ডের বাসিন্দারা অযৌক্তিক কর বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উত্তরা ৬ নং সেক্টরে অবস্থিত উত্তর সিটি কর্পোরেশনের সামনে প্রায় ২ হাজার বাড়ি ও ফ্ল্যাট মালিকদের উপস্থিতিতে এই মানববন্ধন করা হয়।

এই মানববন্ধনে ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের আহবায়ক শামসুল হক সরকার ও সদস্য সচিব সৈয়দ আহমেদ হেলালের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে ব্যানার নিয়ে ভুক্তভোগীরা একত্রিত হয়।

মানবন্ধনের আয়োজক নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো. আব্দুল সালাম সরকার বলেন, আমাদের উপরে ১৮ সাল থেকে যে হোল্ডিং কর ধার‌্য করা হয়েছে তা সম্পুর্ণ অযৌক্তিক। কারণ আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোন রকম সুযোগ-সুবিধা এবং নাগরিক সেবা পাইনি। আমাদের উপর অন্যায় ভাবে যে কর চাপিয়ে দেওয়া হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করলাম। আজকে আমরা উত্তর সিটি কর্তৃপক্ষকে স্বারক লিপি প্রদান করবো। দাবি মানা না হলে আরো শক্ত আন্দোলনে হুঁশিয়ারিদেন এই সমাজ সেবক ।

এসময় মানবন্ধনে অংশগ্রহণকারী নাগরিকরা – ”সুবিধা আগে দাও হোল্ডিং কর পরে নাও”, ”উন্নয় ছাড়া ৭ বছরের হোল্ডিং কর বাতলি করতে হবে”,”হোল্ডিং করের নামে সিটি কর্পোরেশনের অত্যাচার বন্ধ করতে হবে”এসব বলে স্লোগান দিতে থাকে।

২০২৫ সাল থেকে হোল্ডিং কর পরিশোধ করার ইচ্ছা প্রকাশ করে ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের একটি দল গিয়ে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নিকট একটি স্বারক লিপি জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট