1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

রাজনৈতিক জীবন থেকে অব্যাহতি নিলেন আলহাজ্ব কিসমত পাশা!

রবিউল ইসলাম, জামালপুর 
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।

শনিবার (৩০ আগষ্ট) মেলান্দহে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতে তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে চান। রাজনীতির নানা সীমাবদ্ধতা ও সংঘাত থেকে বেরিয়ে গিয়ে সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান।

আলহাজ্ব কিসমত পাশা জামালপুরের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা প্রয়াত ডাঃ নুরুল ইসলাম ছিলেন যুদ্ধ-পরবর্তী সময়ে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের প্রথম সংসদ সদস্য। বাবার পথ অনুসরণ করে তিনিও দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন।

টানা ২৪ বছর ধরে ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া মানবাধিকার কমিশন, বাংলাদেশ স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট