রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

গলাচিপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি,এলাকায় আতঙ্ক

  • প্রকাশিত: শনিবার, ২৩ অগাস্ট, ২০২৫




পটুয়াখালীর গলাচিপায় ভোররাতে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি চালিয়ে স্বর্ণালংকার লুট করেছে। শনিবার (২৩ আগস্ট) ভোর রাত ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার ব্যবসায়ী শ্যামল পোদ্দার (৫৫) এর বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতের খাবার শেষে শ্যামল পোদ্দার, তার স্ত্রী শিপ্রা পোদ্দার ও মেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে হঠাৎ শব্দ শুনে তারা জেগে উঠলেও কিছু অস্বাভাবিক না দেখে আবার ঘুমিয়ে যান। পরে ভোর ৪টার দিকে ৫–৭ জনের সংঘবদ্ধ ডাকাতদল রান্নাঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল দরজার চৌকাঠ ও কক্ষের ছিটকানি ভেঙে ঘরে ঢোকে।ডাকাতরা মুখে গামছা বেঁধে দেশীয় অস্ত্র হাতে শ্যামল পোদ্দার ও তার স্ত্রীকে জিম্মি করে আলমারি থেকে তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল লুট করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় সাড়ে চার ভরি বলে জানা গেছে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, রাতের বেলায় নিয়মিত পুলিশি টহল না থাকায় এ ধরনের অপরাধের ঘটনা বাড়ছে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews