1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেলান্দহে সালেমা মেম্বার এর বিরুদ্ধে সাব মার্চেবল পাম্প নিজ নামে নেওয়ার অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের !

মেলান্দহে সালেমা মেম্বার এর বিরুদ্ধে সাব মার্চেবল পাম্প নিজ নামে নেওয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের ছালেমা বেগম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা যায়, ছালেমা বেগম ৮নং ফুলকোঁচা ইউনিয়নে ১,২,৩ সংরক্ষিত আসনের ইউপি সদস্য। সাব মার্চেবল পাম্প এর দশটি লাইন নিজের পরিবারের মধ্যে রেখেছেন। আশেপাশের ঘরের লোকেরা লাইন চাইলে ওই ইউপি সদস্য বলেন লাইন নিতে হলে ১০হাজার টাকা দিতে হবে। টাকা দিলে লাইন পাবে  নাহলে লাইন পাবে না।

১০টি পরিবারের মাঝে এই প্রতিস্থাপনের লাইন দেওয়ার কথা থাকলেও ইউপি সদস্য ছালেমা বেগম নিজের নামে, স্বামীর নামে, তার তিন ছেলের নামে। এছাড়া আরো দুটি ফাকা জায়গায় লাইন করে রেখেছেন। এতে মোট ৭টি আর বাকী ৩টি ১০হাজার করে টাকা পেলে অন্যদের লাইনের ব্যবস্থা করে দিবেন এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ছালেমা বেগম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা সব আমার ছেলে করেছে।

এবিষয়ে জানার জন্য তার ছেলের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি বলেন, আসেন আমি দেখাই কোথায় কোথায় পয়েন্ট করা হয়েছে। আমার গোসলখানায় দুইটা, আমার স্বামীর নামে একটা, আমার দুই ছেলের নামে দুইটা। আর এখানে এই দুইটা পয়েন্ট করে রেখেছি ভবিষ্যতে  এখানে ঘর উঠাবো আর বাকি ৩ টা যদি কেউ না নেয় তাহলে তো আমি কাউরে জোর করে দিতে পারব না। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সেটা অস্বীকার করেন।

ফুলকোঁচা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন বলেন, এই সাব মার্চেবল সম্পর্কে আমি কিছুই জানিনা

মেলান্দহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন বলেন, এটা মনে হয় গত বাজেটের। তবে যাইহোক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট