রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বকশীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ অগাস্ট, ২০২৫



জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট  ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার জুলাই আন্দোলনে নিহত শহীদ ফজলুল হক ও শহীদ রিপন মিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ ও বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন ।জানা যায়, গত ২৪ সালের জুলাই গণঅভ্যূত্থান চলাকালে ৫ আগষ্টে ঢাকা উত্তরায় পুলিশের গুলিতে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টাংগারি পাড়া গ্রামের শাহালমের ছেলে ফজলুল করিম ও পানাতিয়াপাড়ার মো: রেজাউল করিমের ছেলে রিপন মিয়া শহীদ হয়। পরে ফজলুল করিমকে ৬ আগষ্ট ও রিপন মিয়াকে ৭ আগষ্ট নিজ নিজ গ্রামে স্ব স্ব পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, শহীদদের ত্যাগ ও অবদান আমাদের চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন।পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews