মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১জুলাই) কাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

মেলান্দহ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি, দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক, দৈনিক কালবেলা প্রতিনিধি  মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম, মেলান্দহ-মাদারগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুজিবুল হক আজাদী, মেলান্দহ উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশরাফি বিন মুর্তজা, রাসেল হোসাইনসহ আরও অনেকে। বক্তারা বলেন, একটি সুন্দর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মেলান্দহ উপজেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় প্রেসক্লাবের সক্রিয় অংশগ্রহণ আগামী দিনে আরও বেশি প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, সাবেক সভাপতি ও দৈনিক বানিজ্য প্রতিদিন এর মোঃ মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, দৈনিক আমার সংবাদ এর মোঃ মমিনুল ইসলাম, সম্মানিত সদস্য দৈনিক আমাদের সময় ও ডেইলি সান প্রতিনিধি মোঃ ইমরান মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ রোমান আহমেদ, দৈনিক ভোরের কথা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম মিনহাজ। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন অফিসের শুভ উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews