মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

গলাচিপায় তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
তামাক নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১. ৩০ টায় শুরু হওয়া এ প্রশিক্ষণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। তিনি বলেন, “তামাক একটি নীরব ঘাতক। এর ব্যবহারে ব্যক্তি ও জাতির স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। সরকার তামাক নিয়ন্ত্রণে যে পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়নে আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে।” অনুষ্ঠানে তামাকজাত দ্রব্যের অপকারিতা, আইনগত দিক, এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন।
এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews