1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে চোরাচালানী কাপড় জব্দ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন! রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে চোরাচালানী কাপড় জব্দ

মেহেদী হাসান রাব্বি , ঝিনাইগাতী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

শেরপুরের ঝিনাইগাতীতে সিমান্ত রক্ষী বাহিনী বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী কাপড় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নলকুরা ইউনিয়নের ধারাপানী এলাকার আক্তারের বাড়ির খরের পাল্লাড় পাশে মজুত রাখা অবস্থায় ২০০ পিস শাড়ি ও ৭৮টি বান্ডিলে মোট ৯ হাজার ৩৬০ গজ সার্টের কাপড় জব্দ করা হয়।নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এ অভিযানও তারই অংশ। জব্দকৃত পণ্যসমূহ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও পলাতকদের শনাক্তকরণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্যের প্রবাহ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট