1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লক্ষ্মীপুরে অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও ভিজিএফের চাল বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

লক্ষ্মীপুরে অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও ভিজিএফের চাল বিতরণ

মো. গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে পৌর এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী এবং ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলানায়তনে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী গুলো বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী গুলো বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার প্রকৌশলী মো. জুলফিকার হোসেন প্রমুখ।
এর আগে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে পৌর এলাকায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।
পৌরসভা সুত্রে জানা যায়, পৌরসভার প্রশাসকের উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় পৌর এলাকার ৩২০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, তৈল, লবনসহ অনন্য সামগ্রী।
এছাড়াও বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) পৌরসভার ৪ হাজার ৬শ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। ২৪ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৬ মার্চে সমাপ্ত হবে। ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।
এদিকে ঈদ সামগ্রী গুলো পেয়ে হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে। এর মাধ্যমে বছরে একটি দিন অনন্ত ভালো খেতে পারবেন বলে জানান তারা। অন্য দিকে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়েও সন্তুষ্টি প্রকাশ করেন হতদ্ররিদ্র মানুষগুলি।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, নিঃসন্দেহে লক্ষ্মীপুর পৌরসভার এটি একটি ভালো উদ্যোগ। আমরা আশা করি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আমাদের সমাজের বিত্তশালীরা এগিয়ে আসবেন। তাহলে আমাদের সমাজের অবহেলিত মানুষ গুলো ভালো থাকতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট