1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

আফনান হত্যা মামলার আসামি লক্ষ্মীপুরের মেজবাউদ্দিন হেলাল গ্রেফতার

মো. গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় রাজধানী ঢাকা থেকে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়
বুধবার (১৯ মার্চ) দুপুরে হেলালকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হেলাল রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য পুলিশ জানায়, সোমবার (১৭ মার্চ) রাতে রাজধানীর মিরপুর এলাকার বাসা থেকে মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে আটক করে মঙ্গলবার লক্ষ্মীপুর পুলিশের কাছে হস্তান্তর করে।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলায় হেলাল এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাকে সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট