1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

ঠাকুরগাঁও জেলা ট্রাক,ট্যাংকলরী, কাভার্ড ভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ

জাহিরুল ইসলাম রনি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকরলী, কাভার্ড ভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শহরের চব্বিশ টিউবওয়েল এলাকায় জেলা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানে শপথ গ্রহণ পাঠ করান সংগঠনটির ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকরলী, কাভার্ড ভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মামুন-উর-রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক, শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফুর ভূঁইয়া, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জব্বারসহ বিভিন্ন শ্রমিকেরা। গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে সংগঠন’টির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।যেখানে সভাপতি পদে নির্বাচিত হন ভূট্টু মিয়া এবং সাধারণ সম্পাদক পদে আঃ জব্বার নির্বাচিত হোন।নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে এ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করা শেষে ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথি’রা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ‌একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি সংগঠনের সকল সদস্য সহ শ্রমিকদের সুখে-দুখে পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট