বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

গাভি-ইয়ামালের গোলে ফাইনালে বার্সা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫




ফাইনালে যাওয়াটাই একটা সুখবর। তবে গাভি আর লামিন ইয়ামালের গোলে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল বুধবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারানোর আগে একটা বড় সুসংবাদ পেয়ে গিয়েছিল বার্সেলোনা। দানি অলমো আর পাউ ভিক্তরকে অস্থায়ীভাবে দলে খেলানোর সুযোগ পেয়ে গেছে ক্লাবটা।

গত গ্রীষ্মকালীন দলবদলে দুই খেলোয়াড়কে দলে নেওয়ার পর তাদেরকে স্রেফ আধ মৌসুমের জন্যই নিবন্ধন করাতে পেরেছিল ক্লাবটা। তার কারণ ছিল দলটার ব্যয়ের সীমা ছিল খুব কম।

ডিসেম্বরে বার্সা আবেদন করেছিল তাদের পুরো মৌসুমের জন্য নিবন্ধন করাতে। তবে বার্সেলোনার দুই আদালত আবেদন খারিজ করে দেয়। এরপর লিগের পক্ষ থেকে জানান হয়, শর্ত পূরণ করা হয়নি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়,  চলতি মৌসুমের জন্য নিজেদের ব্যয়ের সীমা বাড়াতে প্রয়োজনীয় কাগজপত্র গেল শুক্রবার সরবরাহ করেছে বার্সেলোনা। তবে তার আগেই অলমো ও ভিক্তরের নিবন্ধন বাতিল হয়ে যায়। লা লিগার নিয়মানুসারে এক খেলোয়াড়কে একই মৌসুমে দুই বার নিবন্ধন করানো যাবে না।

যার ফলে বার্সা আপিল করে স্পেনের জাতীয় ক্রীড়াবিষয়ক কাউন্সিল- সিএসডিতে। সে মামলা যেহেতু চলছে, সে কারণে অলমো আর ভিক্তরকে দলে নেওয়ার সুযোগ বার্সেলোনাকে দিয়েছে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত।

সে সুখবরটা মাঠে নামার অনেক আগেই পেয়ে গেছে বার্সেলোনা। তবে অত আগেও নয়, যত আগে হলে দু’জনকে স্কোয়াডে নেওয়া যায়। দুই স্প্যানিশ ফরোয়ার্ড তাই স্প্যানিশ সুপার কাপের ম্যাচটা দেখেছেন বাইরে থেকে।

তবে দল যেভাবে খেলেছে, তাতে আর অতৃপ্তি থাকার কথা নয় দুজনের। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে পারফর্ম্যান্সে বার্সেলোনা চলে গেছে ফাইনালে। গতকাল ম্যাচে আলো ছড়িয়েছেন গাভি। শুরুর গোলটা করেছেন, এরপর লামিন ইয়ামালকে দিয়ে করিয়েছেন আরও এক গোল।

১৬ মিনিটে তার গোলে বার্সা এগিয়ে যায়। অ্যালেক্স বালদের নিচু ক্রসে পা ছুঁইয়ে তিনি গোলটা করেন। তার আগে রাফিনিয়া একটা সুযোগ পেয়েছিলেন জুলস কুন্দের ক্রস থেকে, তবে তার শট বারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে গাভির পাস বক্সে একা পেয়ে যায় ইয়ামালকে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি গোলটা করে ফেলেন। এরপর বিলবাও ম্যাচে ফেরার চেষ্টা করেছে একাধিক। বার্সা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনিকে অন্তত দুটো ভালো সেভ দিতে হয়েছে দলের লিডটা ধরে রাখতে।

৮৬ মিনিটে বিলবাও বার্সার জালে বল জড়িয়েই দিয়েছিল। তবে রেফারি ভিএআরে দেখতে পান বিল্ড আপে ফাউল করা হয়েছিল বার্সাকে, ফলে সে গোল বাতিল হয়ে যায়। বার্সা মাঠ ছাড়ে ২-০ গোলের দারুণ জয় নিয়ে।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দলটা আগামী ১৩ জানুয়ারি নামবে ফাইনালে। সে ম্যাচের প্রতিপক্ষ কারা, তা জানা যাবে আজ রাতে। রিয়াল মাদ্রিদ আর মায়োর্কা খেলবে দ্বিতীয় সেমিফাইনালে।

সূত্র : নেট

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews