মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ! ঘোড়াঘাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ অলাভজনক মডেল থেকে বহুমুখী চিকিৎসা কেন্দ্র: জিয়া হার্ট ফাউন্ডেশনের ৩০ বছর বেঙ্গল সু কারখানা বন্ধ: ৫ মাসের বেতন বকেয়া, কর্মহীন ২ হাজার শ্রমিক দুর্নীতি ও মাদকমুক্ত ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ার্ড গঠনের প্রত্যয়ে কাউন্সিলর পদপ্রার্থী হানিফ পঙ্খী রমজান রুপজান বাগেরখাল একাডেমী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ঘোড়াঘাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬



ঘোড়াঘাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়ায় ফুটবল খেলার মাঠ দখলমুক্ত ও রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বপাড়ার ঐতিহ্যবাহী খেলার মাঠটি দীর্ঘদিন ধরে সাহাদুল নামের এক ব্যক্তি দখল করে রেখেছেন। এতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ ব্যাহত হচ্ছে। মাঠটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে এনে খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা নজরুল, স্থানীয় বাসিন্দা রেজওয়ান মিয়া, মদুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়া মাঠে অবতরণ করেন। এই মাঠের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে রয়েছে। সে সময় তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে তিনি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন, সেচব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচিতে কৃষক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়।
তিনি বলেন, তৎকালীন সময়ে গ্রামীণ জনপদের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাশ্রমভিত্তিক এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৃণমূলমুখী উন্নয়ন ভাবনা আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।
বক্তারা বলেন, একটি এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠের গুরুত্ব অপরিসীম। পূর্বপাড়ার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাঠটি দখল হয়ে গেলে নতুন প্রজন্ম খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। কোনো ব্যক্তি বা মহলের স্বার্থে এলাকার খেলার মাঠ নষ্ট হতে দেওয়া যাবে না।
আরেক স্থানীয় বাসিন্দা মদু বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই মাঠে খেলাধুলা করে আসছেন। মাঠটি দখল হয়ে গেলে এলাকার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই মাঠটি দখলমুক্ত করে সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।”
মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসনের প্রতি মাঠটির বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাঠটি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য সংরক্ষণের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews