1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ফরিদপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ফরিদপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের গেরদায় রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পরে তাদের মধ্যে মারা যান আরো দু’জন। রিপোর্ট লেখার সময় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। অন্য দু’জনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সূত্র: নেট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট