বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

উড়ছে বিজয়ের নিশান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫




আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবময় দিন। জাতির বহু কাক্ষিত বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ আবার ও ফিরে এসেছে। দীর্ঘ নয় মাস পর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বরে এসেছিল চূড়ান্ত বিজয়।এই বিজয়ে আনন্দে উদ্বেলিত হয়েছিল গোটা বাঙালি জাতি। একান্ন বছর আগে ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের গৌরবগাথাঁ বিজয় অর্জন করেছিল। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাক হানাদার বাহিনীর দেশীয় দোসরদের প্রায় ৯১,৬৩৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্য উদ্ভাসিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
৭১’র মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার তৃষ্ণায়, তৃষ্ণার্ত জাতি কে স্তব্ধ করতেই ২৫ শে মার্চ কালোরাতে পাক হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরা মেতে উঠেছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যা। রাজধানী ঢাকাসহ সারাদেশেই নির্বিচারে চালানো হয়েছিল হত্যাকাণ্ড। সেই গণহত্যাযজ্ঞের মধ্য দিয়ে এ দেশের মানুষের ভাগ্যাকাশে নেমে এসেছিল ঘোর অমানিশা। এই গণহত্যার মাধ্যমে বাঙালি জাতিকে সেদিন দমিয়ে রাখতে পারেনি পাক হানাদার বাহিনী। বরং ওই হত্যাকাণ্ডের শোককে তারা শক্তিতে পরিণত করে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অবশেষে এদেশের আকাশে উদিত হয় স্বাধীনতার সূর্য। উড়ছে বিজয়ের নিশান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews