মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

গৌরব, ত্যাগ ও স্বাধীনতার অমর স্মৃতিতে উদ্‌যাপিত মহান বিজয় দিবস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপায় আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গৌরবের দিন—মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়।

দিনটি উপলক্ষে সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোচনা সভা, বিজয় র‌্যালি, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ধর্মীয় উপাসনালয়গুলোতে দেশের শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা, জাতীয় ঐক্য ও আত্মত্যাগের অনন্য স্মারক। এ দিনে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews