বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কদুর্ঘটনা  নিহত ৪, আহত ৫ কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সার্বিক কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অটোভ্যান চালক সুজন হাওলাদার হত্যার  ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ২, পিবিআই, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রম আদালতের অনুমতি ছাড়া যেন দেশের বাইরে যেতে না পারেন সেই অন্তর্বর্তীকালীন আদেশে আদালতে আবেদন দাখিল করা হয়েছে। রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম..  হাজী জসিম উদ্দিন 

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মানের কারিগর৷ পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষা নিয়মিত খেলাধুলা করবে৷ পাঠ্য বইয়ের  পড়া ছাড়াও প্রতিটি শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা  ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে৷ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকুত মানুষ হিসেবে গড়তে সহ- শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে৷ তবেই আমরা পাব সমৃদ্ধ বাংলাদেশ৷ গতকাল শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ সাহেবাবাদ ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রিয় কুমিল্লা নিউজের আয়োজনে সাধারন জ্ঞান প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জসিম উদ্দিন এসব কথা বলেন৷ প্রিয় কুমিল্লা নিউজের প্রধান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূইয়া এর সভাপতিত্বে হাসান খান পাঠান, সাংবাদিক গাজী রুবেল এবং ছামসুল আলমের যৌর্থ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট ও দৈনিক আমাদের কুমিল্লা’র ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, মোঃ মাহাবুবুর  রহমান দিদার, বিদ্যুৎসাহী সদস্য সাহেবাবাদ ডিগ্রী কলেজ, মোঃ হুমায়ুন কবির অধ্যক্ষ, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাহেবাবাদ ডিগ্রি কলেজ, মনির হোসেন চৌধুরী চেয়ারম্যান, ৭নং সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ, সমাজ সেবক হাজী জাকির খান সম্রাট, হাজী আমানত উল্লাহ খান, মোঃ আকরামুল ইসলাম, গোলাম কিবরিয়া অপু, মোঃ আবুল কালাম আজাদ ভূইয়া স্বত্ত্বাধিকারী, ভূইয়া প্রিন্টিং, এড. জাকির হোসেন জজ কোর্ট, কুমিল্লা, মোঃ মনিরুল ইসলাম,আবুল কালাম আজাদ, সাংবাদিক ফয়েজ আহমেদ, রেজাউল করিম, গোবিন্দ পদ গোস্বামী, হাবিবা  বদরুন্নেসা, সার্বিক সহযোগিতা করেন মধুমতি হসপিটাল প্রাইভেট লিমিটেড ব্রাহ্মণপাড়া কুমিল্লা, এসময় সাংবাদিক বিভিন্ন স্কুল কলেজের প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে  উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করেন অতিথি বৃন্দ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews