1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বিশেষ অভিযানে মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দাম (৩১) গ্রেফতার হয়েছেন। অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে চান্দগাঁও থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা একটি মামলার (নং-২২, তারিখ-৩০/০৮/২০২৪) আসামি। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৬, ৩০৭, ৩০২, ১০৯, এবং ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। হায়দার আলী সাদ্দাম হবিগঞ্জ জেলার বাহুবলী থানার মিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়পুর গ্রামের মো. কদর আলী ও আনোয়ারা বেগমের সন্তান। বর্তমানে তিনি চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ধুপফুল এলাকার কলাবাগানস্থ আশরাফ আলী ভিলার চতুর্থ তলায় বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার অবস্থান নিশ্চিত করার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের বিষয়ে ওসি মো. আফতাব উদ্দিন বলেন, “মামলার পলাতক আসামি সাদ্দামকে আইনের আওতায় আনতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

বর্তমানে তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট