1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

লক্ষ্মীপুরে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন পদে ৩৭ জন সরকারি আইনজীবী নিয়োগ

মোঃ গিয়াসউদ্দিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

লক্ষ্মীপুরে সরকারি আইন কর্মকর্তা-সরকারি আইনজীবীসহ বিভিন্ন পদে ৩৭ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১০ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আহমেদ ফেরদৌস মানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর। জহিরুল ইসলাম ও তারেক আল আমিন রিসাদকে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া হারুন উর রশিদ বেপারীকে জেলা আদালতের পাবলিক কাউন্সেল (জিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোহেল মাহমুদ ও এ কে তৌহিদুর রহমানকে অতিরিক্ত পাবলিক কাউন্সেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর সহকারী কৌঁসুলি পদে নিয়োগ দেওয়া হয়েছে ৮ জনকে। অন্যদিকে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পদে আরও ২০ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন। এর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে ৩৭ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক বলেন, আমাকে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি এখন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করতে পারব। পাশাপাশি উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া মামলার জট কমাতে সকলের সহযোগিতা কামনা করে বিচার প্রার্থীরা যাতে ন্যায়বিচার পান সে চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট