রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুরের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের এক কিংবদন্তি মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ, রায়ের অপেক্ষায় পরিবার সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলের জীবিকা ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি দিনাজপুর জেলায় এইচএসসিতে পাস ৪৩.৮২%, ছাত্রীরা এগিয়ে! মেঘনায় তামার তার চুরির মামলায় নাসির গ্রেপ্তার গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘ ভোগান্তির অবসানে সোনারগাঁয়ের দত্তপাড়ার ময়লার ভাগাড় অপসারণ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাশের হার ৫২%, জিপিএ-৫ অর্ধেকের বেশি কমেছে

দিনাজপুর জেলায় এইচএসসিতে পাস ৪৩.৮২%, ছাত্রীরা এগিয়ে!

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬



দিনাজপুর জেলায় এইচএসসিতে পাস ৪৩.৮২%, ছাত্রীরা এগিয়ে, পাসের হারে বোর্ডের আট জেলার মধ্যে দিনাজপুর পঞ্চম, জিপিএ-৫ পেয়েছে ৪৭৬ জন

আব্দুস সালাম, দিনাজপুর

৩১ অক্টোবর শনিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, এবারের ২০২৬ এইচএসসি ও সমমান পরীক্ষায় দিনাজপুর জেলায় পাসের হার ৪৩.৮২ শতাংশ। জেলায় ২২ হাজার ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭৬ জন।

ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে। ১০ হাজার ৮৭৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৪ হাজার ২৯৪ জন, পাসের হার ৩৯.৪৮ শতাংশ। আর ১২ হাজার ৩৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৭৪৬ জন, পাসের হার ৪৭.৭৫ শতাংশ। ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে ৮.২৭ শতাংশ পয়েন্ট বেশি। জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন ছাত্র ও ২৫৮ জন ছাত্রী।

বোর্ড সূত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার মধ্যে দিনাজপুরের অবস্থান পঞ্চম। বোর্ডের সার্বিক পাসের হার ৪৫.৯৮ শতাংশ, যা দিনাজপুর জেলার চেয়ে ২.১৬ শতাংশ পয়েন্ট বেশি। জেলাভিত্তিক ফলাফলে শীর্ষে রংপুর (৫৬.১২%), এরপর নীলফামারী (৪৯.৯২%), লালমনিরহাট (৪৬.৭১%) ও ঠাকুরগাঁও (৪৫.০৩%)। দিনাজপুরের পরে আছে কুড়িগ্রাম (৪০.৭২%), গাইবান্ধা (৩৮.৮০%) ও সবার নিচে পঞ্চগড় (৩৬.২৩%)।

জেলার সার্বিক ফলাফলের তুলনায় দিনাজপুর সদরের হলিল্যান্ড কলেজের ফল উল্লেখযোগ্যভাবে ভালো। কলেজ কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, এবার প্রতিষ্ঠানটি থেকে ৩০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৯২ জন উত্তীর্ণ হয়েছে। কলেজটির পাসের হার ৯৪.৮১ শতাংশ, যা জেলার গড় ও বোর্ডের গড় দুটির চেয়েই অনেক বেশি। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন, আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন। গত বছর বোর্ডের পাসের হার ছিল ৫৭.৪৯ শতাংশ, অর্থাৎ এবার কমেছে প্রায় ১১.৫১ শতাংশ পয়েন্ট। ২০২৪ সালে এ হার ছিল ৭৭.৫৬ শতাংশ।

বিভাগভেদে বিজ্ঞান শাখায় পাসের হার ৬৬.৭৭%, মানবিকে ৩৯.৯৩% এবং ব্যবসায় শিক্ষায় ৩৫.৭৩%।

বোর্ডের তালিকা অনুযায়ী, বোর্ডজুড়ে ৪৯টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। এর মধ্যে দিনাজপুর জেলার ছয়টি: বীরগঞ্জ কবিরাজ হাট কলেজ, (পরীক্ষার্থী ৮), বীরগঞ্জ সোনকা আদর্শ কলেজ, (৫), ফুলবাড়ী উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, (১),  বিরামপুর বেপারিতলা আদর্শ কলেজ, (১),  হাকিমপুর পৌষগড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ (১),হাকিমপুর বোয়ালদার স্কুল অ্যান্ড কলেজ, (১)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews