রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুরের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের এক কিংবদন্তি মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ, রায়ের অপেক্ষায় পরিবার সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলের জীবিকা ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি দিনাজপুর জেলায় এইচএসসিতে পাস ৪৩.৮২%, ছাত্রীরা এগিয়ে! মেঘনায় তামার তার চুরির মামলায় নাসির গ্রেপ্তার গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘ ভোগান্তির অবসানে সোনারগাঁয়ের দত্তপাড়ার ময়লার ভাগাড় অপসারণ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাশের হার ৫২%, জিপিএ-৫ অর্ধেকের বেশি কমেছে

ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬



ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

সাথী সুলতানা,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের কামারখন্দে ইছামতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর জোনায়েদ হোসেন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (৩১ অক্টোবর) সকালে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জোনায়েদ ওই ভদ্রঘাট পশ্চিম খানপাড়া গ্রামের মৃদু মিয়ার ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জুনায়েদ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যার পর অভিযান সমাপ্ত করে শনিবার সকালে আবারও তল্লাশী চালায় ডুবুরি দল। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি যে স্থানে নিখোঁজ হয়েছিল, সেখান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews