রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুরের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের এক কিংবদন্তি মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ, রায়ের অপেক্ষায় পরিবার সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলের জীবিকা ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি দিনাজপুর জেলায় এইচএসসিতে পাস ৪৩.৮২%, ছাত্রীরা এগিয়ে! মেঘনায় তামার তার চুরির মামলায় নাসির গ্রেপ্তার গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘ ভোগান্তির অবসানে সোনারগাঁয়ের দত্তপাড়ার ময়লার ভাগাড় অপসারণ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাশের হার ৫২%, জিপিএ-৫ অর্ধেকের বেশি কমেছে

গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬



গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা

 ‎‎গাইবান্ধা সদরের ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘জগৎরায় গোপালপুর কর্জে হাসানা ও গোরাবা সমাজ কল্যাণ ফান্ড’-এর উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে কর্জে হাসানা এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎‎৩১ অক্টোবর ২০২৬ ইং, শনিবার, দুপুর ২:০০ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মোসাব্বির হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগৎরায় গোপালপুর কর্জে হাসানা ও গোরাবা সমাজ কল্যাণ ফান্ডের সভাপতি হাফেজ ক্বারী মোঃ আবু সাঈদ। ‎

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মির্জা হাসান, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো: শামসুজ্জোহা (জোহা), ৫নং ওয়ার্ডের সদস্য মো: মিজানুর রহমান, চেয়ারম্যান পদপ্রার্থী মো: আশরাফুল ইসলাম (সোহেল)।

‎‎এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ আইনজীবী (জজ কোর্ট গাইবান্ধা) মোঃ আশরাফুল আলম রজু, ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আতাউর রহমান ব্যাপারী, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার পদপ্রার্থী মোঃ আবদুল্লাহ আল জাহাঙ্গীর, আহসানউজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ এটিএম জিয়াউর রহমান, জগৎরায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূর আলম ইসলাম (রাজু), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউজ্জামান এবং সমাজসেবক মোঃ হাবিবুর রহমান ও মোঃ আনোয়ারুল ইসলাম সহ এলাকায় নানা সামাজিক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।

‎‎জগৎরায় গোপালপুর এলাকাবাসী ও যুব সমাজ’-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সুবিধা বঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে কর্জে হাসানা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল যুব সমাজের এই মানবিক ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews