রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬



আত্মোপলব্ধি
আসাদুজ্জামান খান মুকুল
রাতের আঁধারে নিরিবিলি পথে
পথিক চলেছে একা,
গন্তব্য তার নিজেও অজানা
বুকে যে আলোর রেখা।
ভাঙিল যেদিন গর্বের কারা
পশিল প্রথম আলো,
নিজেরে ভুলিয়া স্রষ্টাকে চিনে
সকলি লাগিল ভালো।
শিশুর হাসিতে ঝরনার সুরে
তাঁহারই পরশ লাগে,
চোখ মেলে দেখে বিশ্বের মাঝে
তাঁহার মহিমা জাগে।
ভবের মেলায় কেনা-বেচা শেষে
সন্ধ্যায় ফেরে ঘরে,
বোঝা যত আছে নামাইয়া দিয়ে
প্রেমটুকু বুকে ধরে।
মৌনতা নিয়ে শুনে তাঁর বাণী
বসিয়া নিরালা ক্ষণে,
যে নামেই ডাকে, যে রূপেই আসে,
মিশে যায় তাঁরই সনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews