শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬



বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

জাবের আলী, বান্দরবান থেকে –
বান্দরবান জেলার লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব আঙ্গুরা বেগমের অবসরজনিত সংবর্ধনা লামার মধুঝিরি আনসার ভিডিপি কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা ঝর্ণা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাহিনীর উপজেলা প্রশিক্ষক বাসুরাম দে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ আনসার ব্যাটালিয়নের মনিটরিং নাজমুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা আনোয়ারা বেগম (অবঃ), হিল ভিডিপি কমাণ্ডার গণ, ইউনিয়ন দলনেতা- দলনেত্রী, লামা পৌরসভার ওয়ার্ড দলনেতা- দলনেত্রী এবং সাংবাদিক বৃন্দ।

বক্তব্য রাখেন উপজেলা আনসার প্রশিক্ষক বাসুরাম দে, হিল ভিডিপির কমান্ডার গণ, ইউনিয়ন দলনেতা গন এবং বিদায়ী উপজেলা কর্মকর্তা জনাব আঙ্গুরা বেগম। বক্তাগণ উপজেলা কর্মকর্তা আঙ্গুরা বেগমের বর্ণাঢ্য চাকুরী জীবনের প্রশংসা এবং অবসরকালীন জীবনের শান্তি ও সুস্থতা কামনা করেন।


আঙ্গুরা বেগম বলেন, এই সরকারি পোশাক আমি খুবই ভালোবাসি। এটা আমার সম্মানের প্রতীক। প্রতিদিন সকাল ৯ টা বাজে পোশাক পরিধান করে অফিসে আসার ব্যস্ততা আর থাকবে না। আমি খুবই মিস করবো। চাকুরী জীবনের স্মৃতিচারণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠান শেষে উপজেলা আনসার কার্যালয়ের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews